National
এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, বিলুপ্ত র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
লেখক নিজস্ব প্রতিবেদক173K বার পড়া

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি, বিলুপ্ত র্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদ। আজ রোববার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
৩ নভেম্বর ফারুক আহমেদকে এসআরবির মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসআরবি জানায়, দায়িত্ব গ্রহণের পর আজ ফারুক আহমেদের স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারি, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের জন্য বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবিকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব পর্যায়ের সদস্যদের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।



