National
গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অচলাবস্থার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ছুটি শেষে আজ রোববার সকাল থেকে কারখানায় যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানাগুলোও খ
লেখক প্রতিনিধি182K বার পড়া

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ ও অচলাবস্থার পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। ছুটি শেষে আজ রোববার সকাল থেকে কারখানায় যোগ দিয়েছেন পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের কারণে বন্ধ থাকা কারখানাগুলোও খুলেছে।
ঢাকা–টাঙ্গাইল, ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নতুন করে অস্থিরতা ঠেকাতে শিল্পাঞ্চলজুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



