National
পরিবর্তনটা দেখতে চাই নিজের জীবনে
দেশ কতটা বদলাচ্ছে, একজন তরুণী হিসেবে সেই প্রশ্নের উত্তর আমি নিজের ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে খুঁজি। পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী কাজ পাব কি না, নিজের মত নির্ভয়ে বলতে পারব কি না, রাস্তায় নিরাপদে চলতে পারব কি না—আমার কাছে পরিব
লেখক লেখা:56K বার পড়া

দেশ কতটা বদলাচ্ছে, একজন তরুণী হিসেবে সেই প্রশ্নের উত্তর আমি নিজের ভবিষ্যতের সঙ্গে মিলিয়ে খুঁজি। পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী কাজ পাব কি না, নিজের মত নির্ভয়ে বলতে পারব কি না, রাস্তায় নিরাপদে চলতে পারব কি না—আমার কাছে পরিবর্তনের মাপকাঠি এগুলোও।
আমি চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগে চতুর্থ বর্ষে পড়ছি। বিশ্ববিদ্যালয়ের পাট শেষ করার কাছাকাছি এসে ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাড়ছে। নিজের পায়ে দাঁড়াতে চাই। নিজের সিদ্ধান্ত নিজে নিতে চাই। কিন্তু সেই পথ কতটা খোলা, বিশেষ করে একজন নারীর জন্য—এ প্রশ্নও ভাবায়।



