National
ময়মনসিংহ শহরে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা
অনেক ভবন নির্মাণের সময় নিয়ম অনুযায়ী চারপাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। কোনো কোনো ভবন তৈরি করা হয়েছে সড়ক ঘেঁষে।
লেখক মোস্তাফিজুর রহমান100K বার পড়া

অনেক ভবন নির্মাণের সময় নিয়ম অনুযায়ী চারপাশে পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। কোনো কোনো ভবন তৈরি করা হয়েছে সড়ক ঘেঁষে।
ময়মনসিংহ শহরে একের পর এক গড়ে উঠছে বহুতল ভবন। বাড়ছে জনসংখ্যা ও যানবাহনের চাপ। কিন্তু সেই তুলনায় বাড়েনি সড়কের প্রশস্ততা। ফলে বিভাগীয় এই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। পাঁচ মিনিটের হাঁটাপথ পাড়ি দিতেও কখনো কখনো সময় লাগছে ২০ থেকে ৩০ মিনিট। অপরিকল্পিত নগরায়ণের কারণে নাগরিক ভোগান্তির পাশাপাশি বাড়ছে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ঝুঁকিও।
১৭৮৭ সালে ময়মনসিংহ শহরের গোড়াপত্তন হয়। ১৮৬৯ সালে এটি পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০১৫ সালে বিভাগীয় শহর এবং ২০১৮ সালে সিটি করপোরেশনের মর্যাদা পায় ময়মনসিংহ। গত ১৪ অক্টোবর সিটি করপোরেশন প্রতিষ্ঠার আট বছর পূর্ণ হয়েছে। বর্তমানে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত এই শহরে নগরায়ণের গতি বাড়লেও বাড়েনি পরিকল্পিত অবকাঠামো।



