National
৭৪ বছর বয়সেও পাঠকের কাছে পত্রিকা পৌঁছে দেন শেফালী পাল
সকালের আলো ফোটার আগেই শুরু হয় তাঁর দিনের ব্যস্ততা। হাতে পত্রিকার বান্ডিল নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে, কখনো অফিসে, কখনো পরিচিত পাঠকের বাড়িতে ছুটে চলেন তিনি। ২৫ বছর ধরে এভাবেই চলছে তাঁর জীবন।
লেখক আব্দুল কুদ্দুস189K বার পড়া
সকালের আলো ফোটার আগেই শুরু হয় তাঁর দিনের ব্যস্ততা। হাতে পত্রিকার বান্ডিল নিয়ে এক দোকান থেকে অন্য দোকানে, কখনো অফিসে, কখনো পরিচিত পাঠকের বাড়িতে ছুটে চলেন তিনি। ২৫ বছর ধরে এভাবেই চলছে তাঁর জীবন।
গল্পটা শেফালী রুদ্র পালের (৭৪)। তিনি কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পালপাড়ার বাসিন্দা। ঈদগাঁওয়ের মানুষের কাছে তিনি পরিচিত ‘শেফালী মাসি’ নামে। অনেকেই তাঁকে ‘প্রিয় মাসি’ নামেও ডাকেন।
শেফালীর বাবা ছিলেন পত্রিকা বিক্রেতা। ছোটবেলা থেকেই বাবার হাত ধরে সংবাদপত্রের সঙ্গে পরিচয় তাঁর। পাঁচ বছর বয়সে স্কুলে ভর্তি হলেও আর্থিক সংকটে পঞ্চম শ্রেণির পর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।



