National
ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ উদ্বেগের কারণ হয়ে উঠেছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বল
লেখক নিজস্ব প্রতিবেদক40K বার পড়া
দেশে বিভিন্ন অসংক্রামক রোগের প্রকোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশে ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ এখন মানুষের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে। মন্ত্রী আরও বলেন, ‘ডায়াবেটিস একটা নীরব ঘাতক রোগ এখন আর না। বেশির ভাগ মানুষের এখন ডায়াবেটিস।’
দেশে ডায়াবেটিসের ব্যাপকতা তুলে ধরে এভাবেই উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী । আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে ‘ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত পদক্ষেপ’শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এ বৈঠকের আয়োজন করে। প্রচার সহযোগী প্রথম আলো।



