National
প্রাথমিকের বই ছাপা প্রায় শেষ, মাধ্যমিকে ৭১ শতাংশের বেশি
আগামী শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর লক্ষ্য এনসিটিবির। গত দুই শিক্ষাবর্ষের দেরি কাটিয়ে এবার সময়মতো বই সরবরাহের আশা করছে সংস্থাটি।
লেখক মোশতাক আহমেদ135K বার পড়া
আগামী শিক্ষাবর্ষের শুরুতেই সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানোর লক্ষ্য এনসিটিবির। গত দুই শিক্ষাবর্ষের দেরি কাটিয়ে এবার সময়মতো বই সরবরাহের আশা করছে সংস্থাটি।
আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরের ৯৮ শতাংশের বেশি পাঠ্যবই ছাপার কাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরেও ৭১ শতাংশের বেশি বই ছাপা হয়েছে।
প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ পর্যায়ে। মাধ্যমিক স্তরে তুলনামূলক পিছিয়ে আছে।



