দুই মাসের একটি প্রশিক্ষণ কোর্সে সচিব পদমর্যাদার একজন কর্মকর্তার সর্বোচ্চ ১০টি ক্লাস নেওয়ার নিয়ম রয়েছে। তবে সেই নিয়ম মানছেন না জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক খায়রুল কবীর মেনন।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নন-ক্যাডার কর্মকর্তাদের একটি প্রশিক্ষণ কোর্সে নির্ধারিত সীমার তিন গুণ ক্লাস নিয়েছেন তিনি। স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের দুটি কোর্সেও নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ ক্লাস নিয়েছেন।