জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসেবে অংশ নেন কক্সবাজারের মেয়ে ফাতেমা আক্তার। তবে তাঁর সার্ফার হয়ে ওঠার পথ মোটেও সহজ ছিল না। সামাজিক রক্ষণশীলতা, কটূক্তি, হয়রানি ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়েছে। তাঁর সবচেয়ে বড় স্বপ্ন অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। ১৯ অক্টোবর কক্সবাজারে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস
কেমন ছিল আপনার ছোটবেলা? মহেশখালীতে বেড়ে ওঠা, বাবাকে হারানো, তারপর জীবনের সংগ্রামের কথা শুনতে চাই।