National
‘বাচ্চাকে সুস্থ করে তোলার বদলে তারা মৃত্যুমুখে ঠেলে দিল’
ভোর চারটার দিকে দ্বিতীয় ছেলেসন্তানের জন্ম হয় গোলাম রাব্বানীর ঘরে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের পর নবজাতককে সুস্থ করে তুলতে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ)। সেখানেই শিশুটির মাথা, পিঠ ও পায়ে
লেখক নিজস্ব প্রতিবেদক109K বার পড়া

ভোর চারটার দিকে দ্বিতীয় ছেলেসন্তানের জন্ম হয় গোলাম রাব্বানীর ঘরে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। জন্মের পর নবজাতককে সুস্থ করে তুলতে নেওয়া হয়েছিল নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ)। সেখানেই শিশুটির মাথা, পিঠ ও পায়ের বিভিন্ন অংশ দগ্ধ হওয়ার অভিযোগ উঠেছে। এখন তার জীবন নিয়ে শঙ্কায় পরিবার।
রাজধানীর চানখাঁরপুলের বেসরকারি রয়েল কেয়ার হাসপাতালে শনিবার এ ঘটনা ঘটে। দগ্ধ নবজাতক এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন। শিশুটির বাবা গোলাম রাব্বানী জানান, চিকিৎসকেরা তাঁকে জানিয়েছেন, তাঁর সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।



