চাঁপাইনবাবগঞ্জ শহরে বিএনপির বিবদমান দুটি গ্রুপ আলাদাভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। এতে স্থানীয় বিএনপির পুরোনো বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে। এ জন্য পরস্পরকে দোষারোপ করেছে উভয় পক্ষ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলামের নেতৃত্বাধীন জেলা বিএনপির একাংশ আজ শনিবার বেলা তিনটায় পৌর পার্ক মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে।