National
জুলাই গণ–অভ্যুত্থান প্রতিহত করতে মোতাহার ছিলেন একজন অর্থ জোগানদাতা
জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতিহত করতে মোতাহার হোসেন একজন অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, মোতাহার কার্যক্রম ন
লেখক নিজস্ব প্রতিবেদক179K বার পড়া

জুলাই গণ–অভ্যুত্থানকারীদের প্রতিহত করতে মোতাহার হোসেন একজন অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন বলে আদালতকে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তিনি জানান, মোতাহার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিমের ঘনিষ্ঠজন।
২০২৪ সালের ৫ আগস্ট উত্তরা এলাকায় আন্দোলনের মধ্যে মো. জসিম নামের একজন গুলিবিদ্ধ হন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় পঙ্গু হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় তাঁর স্ত্রী মোছা. ফরিদা ওই বছরের ১১ ডিসেম্বর ২০৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত অনেককে আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলায় ১৯৬ নম্বর আসামি মোতাহার হোসেন (৬৬)।



