ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সোয়া চারটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলার সদরের বিজনা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে হেলমটধারী এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র হাতে প্রতিপক্ষকে ধাওয়া দিতে দেখা যায়। তাঁর আশাপাশের লোকজনের হাতে ছিল লাঠিসোটা। প্রতিপক্ষের লোকজনের হাতেও লাঠিসোটা দেখা যায়।