National
মিরপুরে যাত্রীবাহী বাস পুড়িয়ে দেওয়ার চেষ্টা
রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।
লেখক নিজস্ব প্রতিবেদক186K বার পড়া

রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আগুন নেভান বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে মিরপুরের পল্লবী মেট্রোস্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বাসের দুটি আসন আংশিক পুড়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাসটি মাত্র ট্রিপ শেষ করে দাঁড়িয়ে ছিল এবং সম্পূর্ণ ফাঁকা ছিল, ফলে সৌভাগ্যবশত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।



