National
সৌদির জেদ্দায় দুর্ঘটনায় হতাহত ১৩ জন কক্সবাজারের বাসিন্দা
সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ জন বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলা
লেখক কূটনৈতিক প্রতিবেদক168K বার পড়া

সৌদি আরবের জেদ্দায় শনিবার সড়ক দুর্ঘটনায় হতাহত ১৩ জন বাংলাদেশের কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে আজ রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জেদ্দা কনস্যুলেট জানিয়েছে, দুর্ঘটনায় নিহত সাতজন বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হয়েছেন। হতাহত ব্যক্তিরা তিন পরিবারের সদস্য। তিন পরিবারপ্রধানসহ চারজন সৌদি আরবের আল-আবির কোম্পানিতে কর্মরত ছিলেন। ওই কোম্পানির মক্কা শাখার ব্যবস্থাপক মো. সালমান কনস্যুলেটের কর্মকর্তাদের জানান, দুর্ঘটনাকবলিত গাড়িতে প্রতিষ্ঠানটিতে কর্মরত চারজন বাংলাদেশি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন।



