National
ঢাকায় কোন কোন রাস্তায় যানজট হতে পারে, কীভাবে যাবেন
রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
লেখক নিজস্ব প্রতিবেদক58K বার পড়া

রাজধানীতে আজ শনিবার একাধিক বড় আয়োজন ঘিরে কয়েকটি সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবন এলাকা, তেজগাঁও ও আশপাশের সড়কে চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ।
এসব এলাকায় যাঁদের যাতায়াতের প্রয়োজন রয়েছে, তাঁদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা তিনটা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত কনসার্ট চলার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাসংলগ্ন সড়কের একটি লেন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে।



