হঠাৎ মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। খবর পেয়ে সেখানে তাৎক্ষণিক হাজির হয় পুলিশের একটি দল। মিছিলে বাধা দিতেই পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। এ সময় স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ছয় পুলিশ সদস্য আহত হন।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় ঘটেছে এ ঘটনা। পুলিশ এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ নেতা-কর্মীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে। রাতেই তাঁদের বিরুদ্ধে বন্দর থানায় একটি মামলা করা হয়।