খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে কালি দিয়ে বিকৃত করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি নতুন করে আঁকার কাজ শুরু হয়েছে। আজ শনিবার দুপুর থেকে প্রতিকৃতিটি পুনরায় আঁকার কাজ শুরু করেন শিল্পী মো. রেজাউল করিম (রেজা)।
এর আগে প্রতিকৃতির দুই পাশে লাগানো পোস্টার সরিয়ে ফেলা হয়। মুখে লেপন করা কালির ওপর সাদা প্লাস্টিক পেইন্টের প্রলেপ দিয়ে সেখানে রবীন্দ্রনাথের মার্কারি স্কেচ আঁকা হয়। স্কেচের কাজ শেষ হলে শুরু করা হয় প্রতিকৃতিতে রং করা।