National
এক মাসেও সন্ধান নেই মালিকের, কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পোশাকশ্রমিকের মাইকিং
এক মাস আগে বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে সড়কে বেশ কিছু টাকা পড়ে থাকতে দেখেন পোশাকশ্রমিক কবির মিয়া। টাকাগুলো কুড়িয়ে নিয়ে সেদিন রাত ৯টা পর্যন্ত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মালিকের খোঁজ করেন। এরপর প্রতিদিন কর্মস্থলে যাওয়া–আসার
লেখক প্রতিনিধি171K বার পড়া

এক মাস আগে বিকেলে কর্মস্থল থেকে ফেরার পথে সড়কে বেশ কিছু টাকা পড়ে থাকতে দেখেন পোশাকশ্রমিক কবির মিয়া। টাকাগুলো কুড়িয়ে নিয়ে সেদিন রাত ৯টা পর্যন্ত এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মালিকের খোঁজ করেন। এরপর প্রতিদিন কর্মস্থলে যাওয়া–আসার পথে অটোরিকশাচালক, কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জানতে চান, কেউ টাকা হারিয়েছেন কি না। এত চেষ্টার পরও প্রকৃত মালিকের সন্ধান পাননি কবির মিয়া।
গতকাল শুক্রবার পর্যন্ত মালিকানা দাবি করে কেউ টাকাগুলো নিতে আসেননি। শেষ চেষ্টা হিসেবে এক হাজার টাকা খরচ করে ঘটনাস্থল ও আশপাশের কয়েকটি এলাকায় মাইকিং করিয়েছেন কবির মিয়া।



