পড়ার খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি কাজ করত কিশোর তমাল আলী। জমানো টাকা আর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণে কিনেছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। সেই অটোভ্যান চালিয়েই সে নিজের পড়ার খরচ মেটাত, পরিবারকেও সহায়তা করত। কিন্তু গতকাল শুক্রবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকা থেকে অটোভ্যানটি চুরি হয়ে গেছে।
চুরির অভিযোগ ভ্যানে থাকা অপরিচিত দুই যাত্রীর বিরুদ্ধে। ভ্যান হারিয়ে এখন ঋণ ও পড়ার খরচ কীভাবে চালাবে, সেই দুশ্চিন্তায় দিশাহারা তমাল।