National
ঋণে কেনা অটোভ্যান চুরি গেছে, পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তায় কিশোর তমাল
পড়ার খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি কাজ করত কিশোর তমাল আলী। জমানো টাকা আর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণে কিনেছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। সেই অটোভ্যান চালিয়েই সে নিজের পড়ার খরচ মেটাত, পরিবারকেও সহায়তা করত
লেখক প্রতিনিধি127K বার পড়া

পড়ার খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি কাজ করত কিশোর তমাল আলী। জমানো টাকা আর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণে কিনেছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। সেই অটোভ্যান চালিয়েই সে নিজের পড়ার খরচ মেটাত, পরিবারকেও সহায়তা করত। কিন্তু গতকাল শুক্রবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকা থেকে অটোভ্যানটি চুরি হয়ে গেছে।
চুরির অভিযোগ ভ্যানে থাকা অপরিচিত দুই যাত্রীর বিরুদ্ধে। ভ্যান হারিয়ে এখন ঋণ ও পড়ার খরচ কীভাবে চালাবে, সেই দুশ্চিন্তায় দিশাহারা তমাল।



