National
মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির কাতলা
ভোলার মেঘনায় আজ শনিবার ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা। পরে নিলামে মাছটি বিক্রি হয় ১৭ হাজার ৫০০ টাকায়।
লেখক প্রতিনিধি38K বার পড়া

ভোলার মেঘনায় আজ শনিবার ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল কাতলা। পরে নিলামে মাছটি বিক্রি হয় ১৭ হাজার ৫০০ টাকায়।
আজ ভোরে মেহেন্দীগঞ্জ এলাকার জেলে হানিফ মাঝি মেঘনা নদীতে মাছ ধরতে যান। ভোর সাড়ে পাঁচটার দিকে জাল টানতেই ধরা পড়ে বিশাল আকৃতির ওই কাতলা। সকাল সাড়ে আটটার দিকে তিনি মাছটি নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা চরডারমাথা মাছঘাটে পৌঁছান। সেখানে নিলামে তোলা হলে ঘাটের আড়তদার প্রতিষ্ঠান ‘জামাল কোম্পানি’র মো. জামালউদ্দিন মাছটি কিনে নেন। পরে সেটি ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।ছবি
জেলে হানিফ মাঝি বলেন, ভোরে জাল তোলার পর একটি বড় কাতলা, কয়েকটি পোয়া ও ছোট আকারের কিছু ইলিশ ধরা পড়ে। সব মাছ আড়তে বিক্রি করে প্রায় ২১ হাজার টাকা পাওয়া যায়। এর মধ্যে শুধু কাতলাটির দামই ওঠে ১৭ হাজার ৫০০ টাকা। বাকি অর্থ আসে অল্প কিছু ইলিশ ও অন্য মাছ বিক্রি করে।



