জ্যামিতির একটা প্রাচীন ও বিখ্যাত ধাঁধা নিয়ে আজ আলাপ করা যাক। কেবল একটি রুলার (যা দিয়ে শুধু সোজা দাগ টানা যায়, কোনো পরিমাপের দাগ কাটা থাকে না) ও একটি কম্পাস ব্যবহার করে কি যেকোনো কোণকে সমান তিন ভাগে ভাগ করা সম্ভব?
হাজার বছর ধরে চেষ্টা করেও কেউ রুলার আর কম্পাস দিয়ে যেকোনো কোণকে ত্রিখণ্ডিত করতে পারেননি। পরবর্তী সময়ে ঊনবিংশ শতাব্দীতে বীজগণিতের হাত ধরে প্রমাণিত হয় যে, না এটি আসলেই অসম্ভব!
কিন্তু জ্যামিতির এই ব্যর্থতার পেছনে লুকিয়ে আছে দুর্দান্ত এক বীজগণিতীয় রহস্য।