সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল করাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচ নেতা–কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে ফারুক আহমদ (৩০) নামের একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর উপজেলা সদরে উত্তেজনা বিরাজ করছে।