National
শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকা বিনিয়োগ পেল শিখো
দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকার কৌশলগত বিনিয়োগ পেয়েছে দেশের শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিখো’। এই অর্থে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ
লেখক বিজ্ঞপ্তি109K বার পড়া

দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল শিক্ষা কার্যক্রম বাড়াতে ৮ কোটি ৭৫ লাখ টাকার কৌশলগত বিনিয়োগ পেয়েছে দেশের শিক্ষাপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘শিখো’। এই অর্থে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে ডিজিটাল পাঠ উপকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য পাঠ উপকরণ তৈরির অভিজ্ঞতা রয়েছে শিখোর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে শহর ও গ্রামের শিক্ষকদের হাতে এমন উপকরণ তুলে দিতে চায় প্রতিষ্ঠানটি, যা তাঁরা সরাসরি ক্লাসে ব্যবহার করতে পারবেন।



