National
জায়গার সীমানাপ্রাচীর দিতে গিয়ে আত্মীয়দের হামলায় যুবক নিহত
বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনক
লেখক নিজস্ব প্রতিবেদক85K বার পড়া

বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকাল ১০টার দিকে কামরুল নিজের জায়গার সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ মিয়া, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলের ওপর চড়াও হন।



