National
ঘটনার বর্ণনা দিলেন মোটরসাইকেলের চালক
মোটরসাইকেলটিতে বসা চালক মো. ফারুক মিয়া ও যাত্রী এ বি এম আহসানুল্লাহ আরিফ। অপেক্ষা সিগন্যালে সবুজ বাতি জ্বলার।
লেখক আহমেদ উল্যা ইউসুফ196K বার পড়া

মোটরসাইকেলটিতে বসা চালক মো. ফারুক মিয়া ও যাত্রী এ বি এম আহসানুল্লাহ আরিফ। অপেক্ষা সিগন্যালে সবুজ বাতি জ্বলার।
চালক ফারুক মিয়া শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমরা যখন সিগন্যালে, তখন পেছন থেকে রাস্তার মাঝ দিয়ে এগিয়ে আসে বড় একটি ক্রেন। ক্রেনটি মোটরসাইকেলের ওপরে উঠে যায়। ক্রেনের একটি অংশ গিয়ে পড়ে মোটরসাইকেলের যাত্রী আরিফের শরীরের ওপর।’
ফারুক মিয়া আরও বলছিলেন, তিনি কোনোভাবে বেঁচে যান। গুরুতর আহত হন আরিফ। তাঁর কোমরের নিচ থেকে দুই পায়ের মাংস উপড়ে যায়। ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ থেঁতলে যায়।



