National
ডেঙ্গু-হামে বড় ছেলের মৃত্যু, ছোট ছেলে লাইফ সাপোর্টে, হাসপাতালে দিশাহারা বাবা
গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নূর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে জানিয়েছিল, সে ভালো আছে। পরদিন শুক্রবার তার আর কোনো সাড়া মেলেনি। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত
লেখক সুজয় চৌধুরী135K বার পড়া

গত বৃহস্পতিবার রাতেও বাবার ডাকে সাড়া দিয়েছিল ১০ বছরের নূর মোহাম্মদ আরাফাত। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) শুয়ে জানিয়েছিল, সে ভালো আছে। পরদিন শুক্রবার তার আর কোনো সাড়া মেলেনি। হাম, ডেঙ্গু ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরাফাতের।
গতকাল সন্ধ্যায় ছেলেকে কবরে শুইয়ে আবারও হাসপাতালে ছুটে আসেন বাবা মোহাম্মদ কবির। ছেলে আরাফাতের জন্য যেন শোক করারও অবকাশ নেই তাঁর। কারণ, ১০ মাস বয়সী তাঁর আরেক ছেলে হাসপাতালের লাইফ সাপোর্টে। সেও ওই তিন রোগে আক্রান্ত।



