খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসির বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর চারটার দিকে জেলা সদরের মহাজনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে।
অগ্নিকাণ্ডের সময় বাসটিতে চালকের সহকারী ঘুমাচ্ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন লাগার পর তিনি লাফ দিয়ে নিচে নেমে এলে প্রাণে বেঁচে যান।
ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ফায়ার সার্ভিসের স্টেশনের অবস্থান। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর ১০ মিনিটের মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনে।