National
কেউ যান কাজের আশ্বাসে, কেউ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার ‘টোপে’ পড়েন
রাজমিস্ত্রির কাজ করতেন তারেকুল ইসলাম (২৩)। একপর্যায়ে দুজন রোহিঙ্গা যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁরা টেকনাফের রোহিঙ্গা শিবিরে সেতু নির্মাণের কাজ দেওয়ার কথা বলে তারেকুলকে নিয়ে যান। এরপর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল হ
লেখক আব্দুল কুদ্দুস, এস এম হানিফ96K বার পড়া

রাজমিস্ত্রির কাজ করতেন তারেকুল ইসলাম (২৩)। একপর্যায়ে দুজন রোহিঙ্গা যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। তাঁরা টেকনাফের রোহিঙ্গা শিবিরে সেতু নির্মাণের কাজ দেওয়ার কথা বলে তারেকুলকে নিয়ে যান। এরপর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল হয়ে তাঁকে নেওয়া হয় গহিন পাহাড়ে। সেখানে একটি আস্তানায় আটকে রাখা হয় তাঁকে।
তারেকুলের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়। তিনি বলেন, ২ নভেম্বর তাঁকে কাজের কথা বলে নিয়ে যায়। এর পর থেকে বন্দী। মাঝেমধ্যে রান্না করা খাবার দেওয়া হলেও বেশির ভাগ সময় খেতে দেওয়া হতো লাউ আর ডাল। একই ঘরে তাঁর সঙ্গে বন্দী ছিলেন আরও ৫৫ থেকে ৬০ জন।



