প্রকৃতির প্রতিটি বদলের পেছনে একটা গল্প থাকে, আর সেই গল্পে জড়িয়ে থাকে মানুষও। পাঁচ দশকের বেশি সময় ধরে সেই গল্প খুঁজছেন বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। ১৯৮৩ সালে যোগ দেন সংযুক্ত আরব আমিরাতের আল আইন চিড়িয়াখানায়। ১৯৮৯ সালে নেন দুবাই চিড়িয়াখানার দায়িত্ব। তাঁর নেতৃত্বে বর্তমানে দেশে তৈরি হচ্ছে বন্য প্রাণীদের লাল তালিকা। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেছেন হারিয়ে যাওয়া পাখি, বনের পথ চেনানো মানুষ আর প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়া পেশার কথা। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব হাসান