National
নিউগিনি প্রকল্পে হামলা: ধরা পড়েনি হামলার ‘সমন্বয়ক’ যুবরাজ
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলার এক মাস পেরিয়ে গেছে। তবে এ হামলার অন্যতম সমন্বয়ক হিসেবে তদন্তে চিহ্নিত হওয়া মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
লেখক নুরুল আমিন197K বার পড়া
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলার এক মাস পেরিয়ে গেছে। তবে এ হামলার অন্যতম সমন্বয়ক হিসেবে তদন্তে চিহ্নিত হওয়া মো. যুবরাজকে এখনো গ্রেপ্তার করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, মিরপুরের ‘দুটি সন্ত্রাসী বাহিনী’র সদস্যদের নিয়ে হামলার সমন্বয় করেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম ওরফে ‘কিলার’ ইব্রাহিমের বাহিনীর সদস্য যুবরাজ। ইব্রাহিমের হয়ে মিরপুর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত তিনি।



