National
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ‘কারণ’ জানিয়ে পাশে সাঁটানো হয় পোস্টার
খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দ
লেখক নিজস্ব প্রতিবেদক115K বার পড়া

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখ কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতিকর্মীরা। তবে কারা প্রতিকৃতিটি বিকৃত করেছে, তা এখনো জানা যায়নি।
এর আগে গত ১০ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে আটক করে পুলিশ। আটক অন্যরা হলেন মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার (২৭)। এ ঘটনায় করা মামলায় তাঁদের রিমান্ডে নেওয়া হয়।



