National
নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত, বাড়িতে রেখে চিকিৎসা
নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক
লেখক নিজস্ব প্রতিবেদক196K বার পড়া

নোয়াখালীর কবিরহাটে নিষিদ্ধ সংগঠন যুবলীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত মহিন উদ্দিন ওরফে জাসেদ (৩০) কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১টার দিকে মহিন উদ্দিন কবিরহাট বাজারে গেলে ছয়-সাতজনের একটি দল তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তাঁকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজনের সহায়তায় স্বজনেরা তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।



