National
মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পুলিশ সদস্যের পরিবারের ভাষ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। গুরুতর
লেখক প্রতিনিধি114K বার পড়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার এবং পায়ের রগ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পুলিশ সদস্যের পরিবারের ভাষ্য, মাদক ব্যবসার প্রতিবাদ করায় ওই পুলিশ সদস্য মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ভর্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম (৩৫) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য। তিনি ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।



