মানুষের গতি আর সংগতি সমানতালে চলছে না। তাঁদের বেঁচেবর্তে থাকা কঠিনতর হচ্ছে। কীভাবে বেঁচে আছেন মানুষেরা, কী তাঁদের উদ্যম ও জীবনীশক্তি, জীবন চালিয়ে নিতে কতটুকু সচেষ্ট তাঁরা—এসব অভিজ্ঞতা নিয়ে এই বিশেষ ক্রোড়পত্রের বিষয়।
এসব লেখায় সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প উঠে এসেছে। তাঁদের চাওয়া খুব বেশি নয়। তাঁরা চান স্বাভাবিক স্বস্তির জীবন। স্বস্তির নিশ্চয়তার জন্য প্রয়োজন সংগতি বা জোগান। জোগান আসে ব্যবস্থা বা কাঠামো থেকে। সেই ব্যবস্থা বা কাঠামো গড়ে তোলার মূল কারিগর রাষ্ট্র। মানুষের জীবন ও অধিকার সুরক্ষায় মানবিক রাষ্ট্রের ভূমিকার দাবি অনায্য নয়।