বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আধুনিকায়নে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা। পাঁচ বছর ধরে চলা সংস্কারকাজে স্টেডিয়ামটি নতুন রূপ পেয়েছে। এবার সেখানে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের প্রস্তুতি চলছে। এর মাধ্যমে এ অঞ্চলের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন দেখার অপেক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আগামী ১৫ ডিসেম্বর নগরের বান্দরোডের কীর্তনখোলা নদীর তীরে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ‘ডোমেস্টিক থ্রি বা ডি-থ্রি’র টি–টুয়েন্টি টুর্নামেন্ট।