ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকালে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এতে অংশ নিয়েছেন ২৪ জন। টিকিট বিক্রি থেকে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার টাকা। প্রতিযোগীদের জন্য আছে ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল সোয়া ছয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।