National
বড়শি ফেলে বড় মাছের অপেক্ষা, ২৪ জনের মধ্যে কে পাবেন লাখ টাকা পুরস্কার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকালে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এতে অংশ নিয়েছেন ২৪ জন। টিকিট বিক্রি থেকে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার টাকা। প্রতি
লেখক প্রতিনিধি180K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি দিঘিতে বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা চলছে। আজ শুক্রবার সকালে জনপ্রতি ২৬ হাজার টাকা দিয়ে টিকিট কেটে এতে অংশ নিয়েছেন ২৪ জন। টিকিট বিক্রি থেকে আয়োজকেরা পেয়েছেন ৬ লাখ ২৪ হাজার টাকা। প্রতিযোগীদের জন্য আছে ৪ লাখ ৩৫ হাজার টাকার পাঁচটি পুরস্কার।
সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ার বীরেশ দিঘিতে প্রতিযোগিতা শুরু হয়েছে সকাল সোয়া ছয়টায়, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

