চট্টগ্রামের চন্দনাইশে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে স্ত্রীসহ কয়েকজন মারধর করেন বলে জানিয়েছে পুলিশ। এ মারধরের এক পর্যায়ে তাঁকে সড়কের পাশে ফেলে যাওয়া হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ হাশেম (৩৭)। তিনি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদশাপাড়া এলাকার বানু মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বরুমতি সেতু এলাকা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।