National
পরিবার বলছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, আঘাতের চিহ্ন পায়নি পুলিশ
কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ মানিককে (৩৬) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন। তবে পুলিশ বলছে, গৃহবধূর
লেখক প্রতিনিধি121K বার পড়া

কক্সবাজারের চকরিয়ায় রুমা আকতার (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ মানিককে (৩৬) আটক করে পুলিশের কাছে দিয়েছেন স্থানীয় লোকজন। তবে পুলিশ বলছে, গৃহবধূর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মাঝের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূ রুমা আকতার ওই গ্রামের বাহাদুর আলমের মেয়ে। তাঁর স্বামী মানিকও একই এলাকার বাসিন্দা।



