National
এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন, বাধা দেওয়ায় যুবককে গুলি
নাটোরের সিংড়া উপজেলায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে এক শিকারির বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে রাজশাহী মেডিকেল
লেখক নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি66K বার পড়া

নাটোরের সিংড়া উপজেলায় পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে এক শিকারির বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বিয়াশ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শহিদুল ইসলাম সিংড়ার বিয়াশ গ্রামের জশমত আলীর ছেলে। পেশায় তিনি একজন মাছ ব্যবসায়ী। অভিযুক্ত পাখি শিকারির নাম সজীব হোসেন (২৬)। পেশায় মুঠোফোন ব্যবসায়ী এই যুবক বিয়াশ গ্রামের ছায়িম হোসেনের ছেলে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী যুবকের পরিবার।



