National
ফেনী থেকে ছিনতাই করা কাভার্ড ভ্যান রাখা হয় কুমিল্লায়, মালামাল বিক্রি জামালপুরে
চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ফেনীতে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রায় চার দিন পর ছিনতাই হওয়া শুঁটকি ও কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত ছিনতাই চক্রের চার সদস্যক
লেখক প্রতিনিধি52K বার পড়া
চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে নেওয়ার পথে ফেনীতে শুঁটকিবোঝাই একটি কাভার্ড ভ্যান ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রায় চার দিন পর ছিনতাই হওয়া শুঁটকি ও কাভার্ড ভ্যানটি উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত ছিনতাই চক্রের চার সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী মডেল থানা-পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, ছিনতাই হওয়া কাভার্ড ভ্যানটি কুমিল্লায় রাখা হয়েছিল। আর এতে থাকা প্রায় ১৬০ বস্তা শুঁটকি বিক্রির জন্য নেওয়া হয়েছিল জামালপুরে। মূলত অপরাধী চক্রটি এক জেলায় ছিনতাই করে অন্য জেলায় পণ্য বিক্রি করত।

