National
সহপাঠীরা যখন পরীক্ষা দিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনানের লাশ
সহপাঠীরা যখন তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনান আলতাফের (২৬) নিথর দেহ। ভারতের জম্মু ও কাশ্মীরের এই শিক্ষার্থী কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। ‘মানসিক অসুস্থতার
লেখক প্রতিনিধি135K বার পড়া

সহপাঠীরা যখন তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিলেন, তখন পুকুরে ভাসছিল আদনান আলতাফের (২৬) নিথর দেহ। ভারতের জম্মু ও কাশ্মীরের এই শিক্ষার্থী কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজে পড়াশোনা করছিলেন। ‘মানসিক অসুস্থতার’ কারণে দীর্ঘদিন ধরে পড়াশোনায় পিছিয়ে ছিলেন তিনি। পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসাও করিয়েছিলেন। ছেলের পরীক্ষার সময় পাশে থাকতে ভারত থেকে কুমিল্লায় এসেছিলেন তাঁর মা নিঘাত বেগম। কিন্তু পরীক্ষা আর দেওয়া হলো না আদনানের।
নিখোঁজের দুই দিন পর গত বুধবার সকালে কলেজের কাছের একটি পুকুর থেকে আদনানের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বুড়িচং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

