বাংলাদেশে মজুরি বাড়ানোর দাবিতে বিক্ষোভরত পোশাকশ্রমিকদের বিরুদ্ধে পুলিশ যাতে অতিরিক্ত বলপ্রয়োগ না করে, সে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একই সঙ্গে সংস্থাটি সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলেছ।
গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদন বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি এইচআরডব্লিউ এই আহ্বান জানায়। প্রতিবেদনটি এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।