National
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে নীলক্ষেতে রাস্তা অবরোধ
অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ)
লেখক প্রতিবেদক141K বার পড়া
অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছার পদত্যাগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনার বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীরা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার পর থেকে নীলক্ষেতে কলেজের সামনের দুই পাশের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় যানচলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তবে কোনো শিক্ষার্থী নাম–পরিচয়সহ বক্তব্য দিতে রাজি হননি।

