রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে ১১৭ বস্তা সার মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ওই ব্যক্তির নাম কনক কুমার দত্ত। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের থানাপাড়া এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন।
অভিযানের সময় কনক কুমার দত্তের বাড়ি থেকে ৬০ বস্তা এমওপি,৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।