গাজীপুরে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে পোশাক কারখানার প্রায় ৭০ শতাংশ বন্ধ রয়েছে। তবে যেসব কারখানায় উৎপাদনের চাপ বেশি, সেগুলো খোলা রেখে কাজ চলছে। আজ বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।
পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগের মতোই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন।