National
ডাব চুরি করতে উঠে যুবক সাড়ে তিন ঘণ্টা গাছেই, ফায়ার সার্ভিসও নামাতে পারেনি
ডাব চুরি করতে গাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু বিষয়টি টের পান স্থানীয় কয়েকজন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাচ্ছিলেন না যুবক। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও তাঁকে না
লেখক প্রতিনিধি52K বার পড়া

ডাব চুরি করতে গাছে উঠেছিলেন এক যুবক। কিন্তু বিষয়টি টের পান স্থানীয় কয়েকজন। তাঁদের উপস্থিতি টের পেয়ে আর নামার সাহস পাচ্ছিলেন না যুবক। তাঁর ভয়, গাছ থেকে নামলেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যাবে। ফায়ার সার্ভিস ও পুলিশ এসেও তাঁকে নামাতে পারেনি। শেষ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা পর নিজেই নিচে নেমে আসেন।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে জামালপুর শহরের টিক্কাপট্টি এলাকার একটি নারকেলগাছে ওই যুবককে দেখতে পান স্থানীয় কয়েকজন। এরপর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাছ থেকে নামেন তিনি।

