National
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে সাদাপোশাকে পুলিশের তল্লাশি, এরপর যা ঘটল
কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শি
লেখক প্রতিনিধি129K বার পড়া

কুমিল্লা নগরের একটি গলিতে দুই তরুণকে তল্লাশি করেন সাদাপোশাকে থাকা পুলিশের দুই সদস্য ও তাঁদের একজন সোর্স। এ সময় তরুণেরা নিজেদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেন। তল্লাশি শেষে ওই তিনজনের পরিচয়পত্র দেখতে চান শিক্ষার্থীরা। কিন্তু পরিচয়পত্র দেখাতে না পারায় তাঁদের বিশ্ববিদ্যালয়ের বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে যান শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের পুলিশ লাইনস-সংলগ্ন রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টির সমাধান করা হয়।

